বুধবার, নভেম্বর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
কুমরাখালীতে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যতিক্রমী উদ্যোগ অরিত্রি স্মৃতি পাঠাগারের
  Date : 06-10-2026
Share Button

মোঃ মিরাজ হোসেন, বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামে ২৮ বছরের ঐতিহ্য ধরে দাঁড়িয়ে আছে কুমরাখালী সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির। কালের সাক্ষী হয়ে মন্দিরটি এখন শুধু উপাসনালয় নয়, পরিচিতি পেয়েছে এলাকার হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক হিসেবে ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উদ্যোগে প্রায় তিন দশক আগে এই গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিরবচ্ছিন্নভাবে এখানে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়ে আসছে।

ধর্মের গণ্ডি পেরিয়ে মানবিক উদ্যোগ : শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় মন্দিরটির কার্যক্রম। মন্দির প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে ‘অরিত্রি স্মৃতি পাঠাগার’। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী বরগুনার মেয়ে অরিত্রি অধিকারীর স্মৃতি রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর মতে, উৎসবের পাশাপাশি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস মন্দিরটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে মণ্ডপ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে মণ্ডপ সজ্জা। এবারের পূজায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে— মহালয়ার জীবন্ত প্রতিচ্ছবি, দেশীয় কারুশিল্পে সজ্জিত প্রতিমা, চোখ ধাঁধানো আলোকসজ্জা, আতোশ বাজি ও মঙ্গল প্রদীপ প্রজ্বালন।

মন্দির কমিটির সভাপতি দিলীপ অধিকারী বলেন, ‘এই মন্দির আমাদের সম্প্রীতির বন্ধন। ২৮ বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে এখানে পূজা করে আসছি। আমাদের মূল লক্ষ্য শুধু উৎসব উদযাপন নয়, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। অরিত্রি স্মৃতি পাঠাগার সেই লক্ষ্যেরই একটি অংশ।’ এছারাও তার তত্বাবধানে - মা,বাবা,সন্তান অরিত্রীর স্মৃতির উদ্দেশ্যে গড়ে তুলেছেন ধর্মীয় ঐতিহ্য সম্বলিত দূর্গা মন্দির,শিব মন্দির, কালি মন্দির, এবং মন্দির অঙ্গনে রামকৃষ্ণ বিবেকানন্দ,গৌরাঙ্গ মহাপ্রভু, লোকনাথ বাবার ভাস্কর্যসহ নয়নাভিরাম ফুলের বাগান যাতে প্রার্থনায় ভক্তদের মনকে প্রশমিত করবে।

কমিটির সাধারণ সম্পাদক ক্ষিতীশ বেপারী বলেন, ‘বরগুনা জেলায় এবার ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কুমরাখালী গোবিন্দ মন্দির অন্যতম । প্রশাসনের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব উদযাপনের জন্য প্রস্তুত।’

পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, ‘আমরা চাই সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গোৎসব উদযাপন করতে। মায়ের আশীর্বাদে সমাজ থেকে যেন অশুভ শক্তি দূর হয়, এটাই আমাদের প্রার্থনা।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার থাকবে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
তাহসিফ হত্যা : ফের রিমান্ডে দীপ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’: আতঙ্কে মিরপুরের বাসিন্দারা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com