বুধবার, নভেম্বর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা
  Date : 03-11-2026
Share Button

বর্তমানদিন ডেস্ক

রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। মো. সাইমন নামের ওই কনস্টেবল বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নির্বৃত্ত করার চেষ্টা করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, মিরপুর ১১ থেকে যখন শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর ১১-এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।

এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। তখন পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় অন্তত ৪ জনকে আটক করে পুলিশ।


বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
তাহসিফ হত্যা : ফের রিমান্ডে দীপ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’: আতঙ্কে মিরপুরের বাসিন্দারা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com