শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
বিশাল জয়ে সুপার এইটে যাত্রা শুরু করল ক্যারিবিয়ানরা
  Date : 24-02-2026
Share Button

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের হাইভোল্টেজ লড়াইয়ে গ্রুপ পর্বের দুই অপরাজিত শক্তির মোকাবিলায় জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়ানরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৪ রানের এক পাহাড়সম পুঁজি সংগ্রহ করে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড হিসেবে নাম লিখিয়েছে।

ইনিংসের শুরুতে ওপেনার ব্রেন্ডন কিং (৯) ও সাই হোপ (১৪) দ্রুত বিদায় নিলেও ম্যাচের চিত্রপট বদলে দেন শিমরন হেটমায়ার, যিনি ব্যক্তিগত ৪ রানে জীবন পাওয়ার পর জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলে ফিফটি এবং শেষ পর্যন্ত ৩৪ বলে ৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে বিধ্বংসী ৮৫ রান উপহার দেন।

হেটমায়ারের সাথে রোভম্যান পাওয়েলের (৫৯) মাত্র ৫২ বলে ১২২ রানের অনবদ্য জুটি এবং শেষ দিকে রাদারফোর্ড (৩১) ও শেফার্ডদের (২১) ছোট কিন্তু কার্যকর ঝোড়ো ইনিংসগুলো উইন্ডিজকে বিশ্বকাপের আসরে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রানের রেকর্ডের ঠিক পরেই দ্বিতীয় স্থানে নিয়ে যায়। জবাবে ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এবং পাওয়ার প্লের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়, যেখানে ব্রায়ান বেনেট (৫), মারুমানি (১৪), বার্ল (০) ও ডিওন মেয়ার্স (২৮) দ্রুত সাজঘরে ফেরেন। অধিনায়ক সিকান্দার রাজা ২৭ এবং টনি মুনয়োঙ্গা ১৪ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা প্রয়োজনীয় রানরেটের তুলনায় ছিল অতি সামান্য, যদিও শেষ দিকে ব্র্যাড ইভান্স ২১ বলে ৫টি ছক্কায় ৪৩ রানের একটি লড়াকু ইনিংস খেলে হারের ব্যবধান কিছুটা কমান। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস ১৪৭ রানে থমকে গেলে ওয়েস্ট ইন্ডিজ বড় জয় নিশ্চিত করে, যেখানে বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে গুদাকেশ মোতি মাত্র ২৮ রানে ৪টি এবং আকিল হোসেন ৩টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com