বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়েলস
  Date : 25-03-2026
Share Button

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস-এর ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। ১৬৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকার বেশি) ব্যয়ে এই মালিকানা পরিবর্তন সম্পন্ন হয়েছে। এই কনসোর্টিয়ামে কাল সোমানির পাশাপাশি যুক্ত রয়েছেন ওয়ালমার্টের মালিক রব ওয়ালটন এবং ফোর্ডের মালিক হ্যাম্প পরিবার। এর আগে দলটির সিংহভাগ (৬৫%) মালিকানা ছিল মনোজ বাদালের ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংসের হাতে। বর্তমানে ব্লুমবার্গের তথ্যমতে, আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ডও আইপিএলে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, যারা বিশেষ করে রাজস্থান বা আরসিবি-তে অর্থলগ্নি করতে চায়।



  
  সর্বশেষ
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ
এসেট প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকে লিখিত অভিযোগ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com