শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   প্রকৃতি ও পরিবেশ
দুপুরের মধ্যেই ঝড়ের আশঙ্কা, ৬ অঞ্চলে ২ নম্বর হুশিয়ারি সংকেত
  Date : 29-05-2025
Share Button

খুলনা ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৯ মে ২০২৫ তারিখে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য এই ঝড়ের কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও স্থানীয় আবহাওয়া বার্তা মনোযোগসহ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com