শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
  Date : 06-10-2026
Share Button

আন্তর্জাতিক ডেস্ক

ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলায় অন্তত ১২ ক্রু সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টার সময় হামলার ওই ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে ওই ট্যাংকারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আহত ক্রু সদস্যরা বর্তমানে ওমানে চিকিৎসা নিচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‌‘‘আজ সকালের দিকে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার তীব্র নিন্দা জানায় ভারত... হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’’

ট্যাংকারটিতে ১৭ জন ভারতীয়সহ মোট ১৯ জন নাবিক ছিলেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয়। বিবৃতিতে বলা হয়েছে, “ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে হামলায় ভারতের কয়েকজন নাবিক নিহত হয়েছেন।

নয়াদিল্লি বলছে, গত মাসে একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় ভারতীয় এক নাবিক নিহত হন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় তেল ও গ্যাস পরিবহনের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ইরান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ব্যর্থ কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে মাঝেমধ্যেই বিভিন্ন জাহাজে হামলা চালায় তেহরান।

জবাবে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন নির্দেশ মানতে অস্বীকৃতি জানানো জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।” “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুততম সময়ের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’’

সূত্র: এএফপি।



  
  সর্বশেষ
তাহসিফ হত্যা : ফের রিমান্ডে দীপ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’: আতঙ্কে মিরপুরের বাসিন্দারা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com