বুধবার, নভেম্বর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
বিতর্ক পেছনে ফেলে এবার ‘ফ্যামিলি ম্যান’ নোবেল
  Date : 03-10-2026
Share Button

একসময়ে তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল নানা বিতর্কিত কর্মকাণ্ড, মাদককাণ্ড এবং আইনি জটিলতায় বারবার খবরের শিরোনাম হয়েছেন। তবে সেই অতীতের দিনগুলো পেছনে ফেলে তিনি এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক পারিবারিক জীবনের পথে হাঁটছেন। তার এই শান্ত ও গোছানো সংসার দেখে ভক্তদের মাঝেও নতুন আশার সঞ্চার হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। তার এসব পোস্টে উঠে এসেছে জীবনের একেবারেই ভিন্ন এক অধ্যায়। পরিবারের সঙ্গে কাটানো হাসি-আনন্দের মুহূর্ত। এক ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি। অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে। এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নোবেল। এসব ছবিতে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ও আনন্দঘন সময় কাটানোর চিত্রই দেখা গেছে। 

নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে খুশি তার ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ ভালোবাসা প্রকাশ করে আরেক ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’
নোবেলকে ঘিরে গত বছরও বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি। নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতে পরিবারের সঙ্গে তার সময় কাটানোর ছবি দেখে ভক্তদের প্রত্যাশা, অতীতের বিতর্ক পেছনে ফেলে এবার গানে মন দেবেন এই গায়ক।



  
  সর্বশেষ
তাহসিফ হত্যা : ফের রিমান্ডে দীপ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’: আতঙ্কে মিরপুরের বাসিন্দারা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com