শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
বৈসাবি ঘিরে নানা আয়োজনে উৎসবমুখর পার্বত্য জনপদ
  Date : 09-04-2026
Share Button

বাংলা নববর্ষ ও পুরনো বর্ষ বিদায়কে কেন্দ্র করে পার্বত্য রাঙ্গামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৃহত্তম সামাজিক উৎসব `বৈসাবি`, যা পাহাড়ের পল্লিগুলোকে উৎসবমুখর করে তুলেছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ও সাবেক সাংসদ উষাতন তালুকদার বেলুন উড়িয়ে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চার দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব পোশাকে অংশ নিয়ে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্যে উষাতন তালুকদার পার্বত্য অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি পাহাড়ের রাজনৈতিক সমস্যা সমাধানে এবং জুম্ম জনগণকে দেশের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলা এই উৎসবে ঐতিহ্যবাহী খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পিঠা উৎসবসহ নানা আয়োজন থাকছে, যা ১৭ এপ্রিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই জলকেলি’র মাধ্যমে সমাপ্ত হবে।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com