শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সংসদ সদস্য দিপু ভূঁইয়া
  Date : 15-02-2026
Share Button

নূর নবী, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু (দিপু ভূঁইয়া) সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মোঃ আমানুল্লাহ মিয়ার নেতৃত্বে দুইটি পৌরসভা, সাতটি ইউনিয়ন থেকে বিভিন্ন কমান্ডার ও আগত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানগন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকেই তাঁর রূপগঞ্জের বাসভবনে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

গত ১৫ ফেব্রুয়ারি রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ দিপু ভূঁইয়ার বাসভবনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত হয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে দিপু ভূঁইয়া বলেন, "বীর মুক্তিযোদ্ধাগণ এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই আমরা করেছি, জনগণের ভোটে তার প্রতিফলন ঘটেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর সংসদীয় এলাকায় বেকারত্ব দূরীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জের প্রতিটি এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সাধারণ মানুষ তাঁদের নতুন প্রতিনিধির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছেন।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com