শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
নারায়ণগঞ্জে নীলা মার্কেটে আগুন, পুড়ে ছাই ৫ দোকান
  Date : 11-02-2026
Share Button

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে অবস্থিত নীলা মার্কেট চত্বরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, বিভিন্ন খাদ্যপণ্য এবং নগদ টাকাসহ অধিকাংশ মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি; তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

অগ্নিকাণ্ডের সময় পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা এবং রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিপূরণ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এরই মধ্যে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com