বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
রোজায় নিম্নবিত্তের স্বস্তি: ৬৫০ টাকায় গরুর মাংস, ৮ টাকায় ডিম বিক্রি করবে সরকার
  Date : 04-02-2026
Share Button

রোজায় নিম্নবিত্তের স্বস্তি: ৬৫০ টাকায় গরুর মাংস, ৮ টাকায় ডিম বিক্রি করবে সরকার

আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার
ঢাকা: পবিত্র মাহে রমজানে বাজার দর নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন রোজায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া প্রতিটি ডিম ৮ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং ব্রয়লার মুরগি ২৪৫ টাকা দরে বিক্রি করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই মূল্য নির্ধারণ করা হয়।


কবে ও কোথায় পাওয়া যাবে?

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৫ রমজান পর্যন্ত টানা ২৬ দিন এই কার্যক্রম চলবে। রাজধানী ঢাকার ২৫টি নির্দিষ্ট স্থানে ভ্রাম্যমাণ ট্রাক বা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সাধারণ ভোক্তারা এই পণ্যগুলো কিনতে পারবেন।



  
  সর্বশেষ
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ
এসেট প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকে লিখিত অভিযোগ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com