বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
সিলেট নগরীরকে হকার মুক্ত ঘোষণা সিসিক মেয়রের
  Date : 19-01-2024
Share Button

তামভীর আহমদ স্বপন, সিলেট ব্যুরো অফিস:

সিলেট নগরীকে সাধারণ জনগণের জন্য শৃঙ্খলাপূর্ণ করতে আগামী একমাসের মধ্যে সিলেট নগরীর রাস্তাঘাটকে হকার মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

গত ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে সিলেট মেট্টোপলিটন চেম্বারের হলরুমে বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাকে চেম্বারের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র এ ঘোষনা দেন।
অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে।

তিনি বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে প্রতিনিয়ত যানজটের কবলে পড়তে হচ্ছে নগরবাসীকে। মেয়র বলেন, ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে। তিনি গ্রিন সিলেট, ক্লিন সিলেট গড়ার কাজে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে ও সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেটের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সিবু/বদি-১৯-০১-২৪



  
  সর্বশেষ
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ
এসেট প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকে লিখিত অভিযোগ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com