সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে `মানসিকভাবে ভারসাম্যহীন` আখ্যা দিয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।
এমএস নাউ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশেষ করে ইরানি সভ্যতা ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্য বিশ্বনিরাপত্তার জন্য চরম হুমকি এবং তাকে কমান্ডার-ইন-চিফ হিসেবে রাখা আর নিরাপদ নয়।
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর উল্লেখ করে ব্রেনান যুক্তি দেন যে, পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি যার হাতে, তার এমন বেপরোয়া আচরণ ও মানসিক অবস্থা পর্যালোচনার মাধ্যমে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত।
তাঁর এই মন্তব্য ওয়াশিংটনের রাজনৈতিক মহলে প্রেসিডেন্টের সক্ষমতা নিয়ে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।