শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস
  Date : 11-04-2026
Share Button

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গত শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, অধিবেশনের ১৩তম দিনে এক দিনেই রেকর্ড ২৪টি বিল পাস হয়। উল্লেখযোগ্য বিলগুলোর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ বিল’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল’।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভিত্তিতে গঠিত বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অধিকাংশ বিলে বড় কোনো সংশোধনী না থাকায় সেগুলো দ্রুত সর্বসম্মতিক্রমে পাস হয়। তবে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাসের সময় বিরোধী দলের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এছাড়া সাইবার সুরক্ষা, আমানত সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংশোধনী বিলগুলোও এই অধিবেশনে পাস হয়েছে।

 



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com