শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
ডিপিসি`র উদ্যোগে পাবলিক স্পিকিং সেমিনার পুরনো ঢাকায়
  Date : 05-04-2026
Share Button

 

প্রথমবারের মতো পুরনো ঢাকায় অনুষ্ঠিত হলো ` পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন স্কীলস `। ঢাকা প্রফেশনাল কমিউনিটি ( ডিপিসি`র) আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয় গত শুক্রবার ঢাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রের ছাদ বাগানে। সেমিনারে প্রশিক্ষক ছিলেন পাবলিক স্পিকিং অফিসিয়াল`র প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় বক্তা মোঃ সোলায়মান আহমেদ জিসান।

সেমিনার শুরুতে মোঃ সোলায়মান আহমেদ জিসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ। সেমিনার শেষে ঢাকা প্রফেশনাল কমিউনিটি`র পক্ষ হতে বক্তাকে সম্মাননা স্মারক তুলে দেন ইতিহাসবিদ হাশেম সূফী। সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী।

পুরনো ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত পাবলিক স্পিকিং সেমিনারে বিপুল সংখ্যক কর্পোরেট ব্যাক্তিত্ব ও ডিপিসি`র বিভিন্ন থানার পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ` দেবে আর নেবে, মিলাবে আর মিলবে ` মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের বিভিন্ন জেলার ঢাকা বন্ধুরা আমন্ত্রিত হয়ে সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে শিল্পী স্পন্দনের গান ও ঢাকাই খাবার পরিবেশনের ফলে সেমিনারটি, ঈদপ্রীতি মিলনে পরিনত হয় ।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com