শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
আজ মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল
  Date : 05-04-2026
Share Button

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্য যুদ্ধের পর বিকল্প উৎস থেকে আসা দশম ডিজেলবাহী জাহাজ।

জাহাজটি বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করছে এবং লাইটারিং কার্যক্রম শেষে রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন্দর কর্মকর্তা ও স্থানীয় এজেন্ট।

এর আগে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ থেকে ডিজেল খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিপিসি সূত্রে জানা গেছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও পর্যাপ্ত জ্বালানি আমদানির জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com