শুক্রবার (৩ এপ্রিল), মধ্যপ্রাচ্যের সংঘাত ও দেশের অভ্যন্তরীণ সংকটের এক উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে। একদিকে ইসরায়েল-যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধ ৩৩তম দিনে গড়িয়েছে, যার প্রফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং বিএসসি জানিয়েছে, এক লাখ মেট্রিক টন তেল নিয়ে ‘এমটি নরডিক পলুকস’ জাহাজটি হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে; এই জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু পোর্ট থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে যা মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম পৌঁছাবে।
অন্যদিকে, দেশে জ্বালানি সাশ্রয়ে সরকার আগামী ৫ এপ্রিল থেকে সব অফিসের সময়সীমা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে এবং রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৬টার পর সব শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর মাঝেই বিইআরসি ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করেছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে।
রাজনৈতিক অঙ্গনে, সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, যার রেশ ধরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী নেতার মধ্যে তীব্র বাকযুদ্ধ ও ‘অসংসদীয় শব্দ’ ব্যবহারের বিতর্ক সৃষ্টি হয়েছে।
এছাড়া নেত্রকোনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিশুদের মাদক থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার আহ্বান জানিয়েছেন এবং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
এর পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।