অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার (১ এপ্রিল) জানিয়েছেন, বর্তমান সরকার ঋণনির্ভরতা কাটিয়ে একটি বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি স্পষ্ট করেন যে, সরকার আর টাকা ছাপিয়ে অর্থনীতি চালাতে চায় না, বরং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়।
মন্ত্রী আরও জানান, আসন্ন বাজেটে নীতিগত স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হবে যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন।
এছাড়া, স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘে চিঠি পাঠাবেন বলেও তিনি নিশ্চিত করেছেন।