বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়ালা সতর্ক করে দিয়েছেন যে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে বর্তমান বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গত ৮০ বছরের মধ্যে সবথেকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সংস্থাটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি তেলের বাজার টালমাটাল হওয়ায় এবং সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক অর্থনীতি এক অনিশ্চিত পরিস্থিতির দিকে যাচ্ছে।
এই সংঘাতের প্রভাবে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ২০২৬ সালের জন্য ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এবং উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রকাশ করেছে।