শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  Date : 25-03-2026
Share Button

 

টানা সাতদিন ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রায় তিন হাজার শ্রমিকের কাজে যোগদানের ফলে বন্দরে ফিরে এসেছে চিরচেনা কর্মচাঞ্চল্য। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে সৃষ্ট পণ্যজট নিরসনে ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস কর্মকর্তারা দ্রুত পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৭ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল এবং এখন ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com