শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী
  Date : 16-03-2026
Share Button

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গত রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন শেষে জানিয়েছেন যে, খুচরা ও পাইকারি বাজারের অস্বাভাবিক মূল্যের ব্যবধান খতিয়ে দেখতে একটি `ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি` গঠন করা হবে।

ব্যবসায়ী প্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে গঠিত এই কমিটি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ প্রদান করবে যাতে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটিতে পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ে।

আন্তর্জাতিক বাজারে ডলারের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব স্বীকার করলেও মন্ত্রী আপেল, আঙুর ও কমলার মতো ফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় রাখতে প্রয়োজনে নীতিগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া তিনি ব্যবসায়ীদের হয়রানি না করে স্বাভাবিক বাজার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন এবং চলতি রমজানে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীদের জনস্বার্থে ন্যায্যমূল্য বজায় রাখার আহ্বান জানান।



  
  সর্বশেষ
গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
` বংশালের ছেমায় ` অনুষ্ঠিত হলো DPC ৭ম উঠান বৈঠক
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com